বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চালু হয়েছে এনআইডি সেবা

রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার জন্য সাময়িকভাবে বন্ধ রাখার পর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারের পরিষেবা আবারও চালু করে দেওয়া হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।

এ কে এম হুমায়ুন কবীর বলেন, সাময়িকভাবে এনআইডি সেবা বন্ধ ছিল। এজন্য আমরা প্রথমে দুঃখ প্রকাশ করছি। এনআইডি সার্ভার রক্ষণাবেক্ষণসহ কিছু কাজের জন্য বন্ধ রেখেছিলাম। রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার জন্যই মূলত সেবা বন্ধ রেখেছিলাম। তবে এখন এনআইডি সেবা চালু করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সার্ভার এখন ওপেন। অন্যান্য কাজ চলমান।রক্ষণাবেক্ষণের জন্য সাময়িক বন্ধ করেছিলাম। এছাড়া পত্রিকায় দেখেছি এসময় সার্ভারে থ্রেট আসতে পারে। আমরা চিন্তা করলাম, জাতীয় ডাটাবেজে সার্ভারটা বহন করবো এই ডাটাবেজের যে সার্ভার আমাদের কাছে এটা যদি হ্যাক হয়।

তিনি আরও বলেন, আমাদের লোকজন জানিয়েছেন, এ মুহূর্তে কোনো থ্রেট (হুমকি) নেই। এখান (এনআইডি সার্ভার) থেকে ১১৭টি প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকরাও সেবা পেয়ে থাকেন। সব মানুষের নিরাপত্তার জন্য এটা করেছি। এখন সার্ভার ওপেন আছে সার্ভার থেকে সেবা নিচ্ছি। যদি কোনো ফলস দেখতে পাই, তখন জাতির স্বার্থে আমরা সিদ্ধান্ত নেবো কী করা যেতে পারে। জাতিকে ফলস কিছুর মধ্যে ফেলতে দেবো না।

এনআইডি সেবা বন্ধ করার আগে পাবলিকলি না জানানো প্রসঙ্গে এনআইডি ডিজি বলেন, ১৭১টি প্রতিষ্ঠানকে জানিয়েছি যারা এখান থেকে সেবা নিয়ে থাকে। তবে পাবলিকলি জানাইনি কারণ একটা প্যানিক (আতঙ্ক) সৃষ্টি হতে পারে।

এ কে এম হুমায়ুন কবীর আরও বলেন, আমরা সবসময় চেষ্টা করি এটাকে সচল রাখার। সবাইকে এনআইডি সেবা দেওয়ার জন্য। যারা ব্যাংকে কাজ করেন, ব্যাংকিংসেবা ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা দিয়ে থাকি। ১৪ আগস্ট রাত ১২টার দিকে আমরা এটাকে বন্ধ করে দিয়েছিলাম। বুধবার সকালে এটা চালু করা হয়েছে। রক্ষণাবেক্ষণ থেকে কিছু তথ্য এলো যে, থ্রেট আসতে পারে তখন বন্ধ করেছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com