সোমবার, ২২ Jun ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ক্ষমতা বিএনপির মামা বাড়ির আবদার না : ভোলায় শাজাহান খান

ভোলায় মুক্তিযোদ্ধা বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপির প্রধানমন্ত্রীকে বার বার বলছেন ক্ষমতায় ছেড়ে দিতে, ক্ষমতাতো বিএনপির মামা বাড়ির আবদার না। আর প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে তো বিএনপি ক্ষমতায় বসায় নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের জনগণ ভোটের মাধ্যমে ক্ষমতায় বসিয়েছেন। সুতরাং বিএনপির কথায় প্রধানমন্ত্রী কখনই ক্ষমতা ছাড়বেন না। রোববার দুপুরে ভোলার সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শাজাহান খান আরো বলেন, বিএনপি বিদেশীদের কাছে ধন্না ধরে লাভ নেই নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিদেশীরা কখনই তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দেওয়ার কথা বলেনি। বিদেশীরা বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আবাদ, নিরোপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের কথা বলেছেন তারা। বিএনপির ক্ষমতায় থাকাকালীন সময় অনেক অমুক্তিযোদ্ধা ও রাজাকারেরও মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত হয়েছে।

আর এসব কারণেই মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইর করা হচ্ছে। আর এই প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এসময় উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক মো: আলাউদ্দিন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার মো: শফিকুল ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com