সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেছেন, আমি নির্বাচনে আসি বা না আসি আপনারা নৌকায় ভোট দিবেন। কারণ, নৌকা হচ্ছে এ দেশের মাটি ও মানুষের প্রতীক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক, জনত্রেীৃ শেখ হাসিনার প্রতীক।
তিনি রোববার সকাল ১১টায় আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ১৫ আগস্ট উপলক্ষে শোক সভায় এসব কথা বলেন।
নজরুল ইসলাম বাবু অরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আপনারা নৌকায় ভোট দিবেন। তিনি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুল হক ডালিম ( চেয়ারম্যান) এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন, প্যানেল চেয়ারম্যান ওবাইদুল ইসলাম বাদল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বকুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন সূর্য, হাইজাদী ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আলী হোসেন ভূঁইয়া, মাহমুদপুর ইউপির চেয়ারম্যান আমানউল্লাহ আমান, উচিৎপুরা ইউপির চেয়ারম্যান ইসমাইল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া, কালাপাহাড়িয়া ইউনিয়ন আ.লীগের উপদেষ্টা আঃ বারী চৌধুরী, নুরুলহক ভূঁইয়া, শামসুল আলম কামাল সহ আওয়ামিলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মহিউদ্দীন সরকার ও অনোয়ার হোসেন আয়নাল।