রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাশিয়ার স্বপ্নভঙ্গ, চাঁদের কাছাকাছি ভারত, পাঠাল নতুন ছবি

চাঁদের দক্ষিণ মেরু জয়ের আশায় চন্দ্রযান পাঠিয়েছিল রাশিয়া এবং ভারত। কিন্তু স্বপ্নের কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হলো রাশিয়ার। অবতরণের প্রক্রিয়ার মধ্যেই চাঁদের বুকে বিধ্বস্ত হয়েছে রাশিয়ার মহাকাশযান লুনা-২৫।

তবে নিজস্ব গতিতে চাঁদের মাটিতে পা রাখতে এগিয়ে যাচ্ছে ভারতের স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) চন্দ্রযান-৩। রাশিয়ার চন্দ্রযান লুনা ধ্বংসের একদিন পরই সোমবার চাঁদের আরও কাছে থেকে তোলা ছবি পাঠিয়েছে ভারতীয় চন্দ্রযান-৩।

একই সাথে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযানের অবতরণের সময় নির্ধারন করেছে ইসরো। সবকিছু ঠিকঠাক থাকলে একদিন পরই আগামী ২৩ আগস্ট চাঁদের বুক স্পর্শ করবে চন্দ্রযান। সফল হলে চাঁদের দক্ষিণ মেরু ছোঁয়ার নতুন ইতিহাস করবে ভারত।

ইসরোর তৈরি ক্রাফটের ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন এবং এভয়েডেন্স ক্যামেরা দ্বারা ধারণকৃত প্রকাশিত চিত্রগুলিতে চাঁদের পৃষ্ঠে বড় বড় গর্ত দেখা যায়। মূলত চন্দ্রযান চাঁদের বুকে নিরাপদ অবতরণ অবস্থান খুঁজে পেতে চেষ্টা করে চলেছে।

চাঁদের দক্ষিণ মেরু এমন একটি অঞ্চল যেখানে ছায়াযুক্ত গর্তগুলিতে পানির এবং বরফ রয়েছে যা ভবিষ্যতে চাঁদের বসতি গড়তে সহায়ক হবে বলে মনে করা হয়।

চাঁদের দক্ষিণ মেরুতে রুক্ষ ভূখণ্ড অবতরণ কঠিন করে তোলে। সুতরাং এই মেরুতে অবতরণ হবে প্রথম ও ঐতিহাসিক। এই অঞ্চলের পানির বরফ ভবিষ্যতের জন্য জ্বালানি, অক্সিজেন এবং পানীয় সরবরাহ করতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের।

চন্দ্রযান-৩ তৈরিতে প্রায় ৭৪০ রুপি খরচ হয়েছে ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশনের। এটি সফল হলে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং চীনের পর ভারতকে চাঁদে সফলভাবে অবতরণকারী চতুর্থ দেশ হিসেবে মর্যাদা দান করবে।

মিশন – চন্দ্রযান অর্থাৎ হিন্দিতে “চাঁদের যান” চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের ভারতের দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে ২০১৯ সালে ইসরোর চন্দ্রযান-২ মিশন সফলভাবে একটি অরবিটার স্থাপন করলেও এর ল্যান্ডারটি বিধ্বস্ত হয়েছিল।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com