সোমবার, ২২ Jun ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
কুমিল্লার মনোহরগঞ্জে ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর লক্ষ্যে সোমবার (২১ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাশেদ মিয়াজি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার ঝলম (দঃ) ইউপির শাহপরান ও বিপুলাসার ইউপির মনোয়ারা বেগমের হাতে গরু তুলে দেন প্রধান অতিথি। উল্লেখ্য গত অর্থ বছরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর লক্ষ্যে ১১ জন ভিক্ষুককে ৩৩টি ছাগল প্রদানের কথা জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা।