রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্মার্টফোনে স্যাটেলাইট সংযোগ কাজ করে যেভাবে

মূলধারার একটি স্মার্টফোন মডেলে গত বছরের ৬ সেপ্টেম্বর স্যাটেলাইট সংযোগ চালু করেছিল চীনা স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান হুয়াওয়ে। পরদিন ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপলও তাদের আইফোন ১৪ সিরিজে নতুন প্রযুক্তি চালু করে। স্যাটেলাইট সংযোগের এ প্রযুক্তি সেলফোনকে একটি নিম্ন কক্ষপথের স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দেয়। এর মাধ্যমে কোনো সেলুলার সিগন্যাল রিসিপশন না থাকলেও এসওএস বার্তা পাঠানোর সুযোগ থাকবে।

শিগগিরই আরো অনেক ফোনেও জীবন রক্ষাকারী স্যাটেলাইট কমিউনিকেশন ফিচার আসছে। গুগল এ ফিচারকে অ্যান্ড্রয়েড ১৪-তে ব্যবহারের উপযোগী করে তুলেছে। গুঞ্জন রয়েছে যে অপো, ভিভো ও শাওমি তাদের ডিভাইসে কোয়ালকমের মাধ্যমে এ ফিচার নিয়ে আসবে। এটা স্পষ্ট যে ফোনে স্যাটেলাইট যোগাযোগের বিষয়টি সামনের দিনগুলোয় একটি বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে। ফলে এটি কী ও কীভাবে কাজ করে, সেটি জানা গুরুত্বপূর্ণ।

স্যাটেলাইট সংযোগ সাপোর্ট করার জন্য স্মার্টফোন নির্মাতাদের হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয় করতে হয়। অ্যাপলের আইফোন ১৪ ও আইফোন ১৪ প্রো মডেলের হার্ডওয়্যার উপাদানগুলো সফটওয়্যারের সঙ্গে বেশ ভালোভাবে যুক্ত হয়। এটি অ্যান্টেনাগুলোকে সরাসরি একটি উপগ্রহের সঙ্গে সংযুক্ত করে।

স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি গ্লোবালস্টারের সঙ্গে পার্টনারশিপ রয়েছে অ্যাপলের। স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বার্তা পাঠাতে অ্যাপল একটি ইউনিক কম্প্রেশন অ্যালগরিদম তৈরি করেছে। এটি টেক্সট মেসেজগুলোকে তাদের প্রকৃত আকারের এক-তৃতীয়াংশে সংকুচিত করে।

হুয়াওয়ে মেট ৫০ ও মেট ৫০ প্রো স্মার্টফোনগুলো সংক্ষিপ্ত টেক্সট পাঠাতে পারে এবং নেভিগেশন ব্যবহার করতে পারে। এর কৃতিত্ব চীনের একটি স্যাটেলাইট নেটওয়ার্কের। হুয়াওয়ের সিস্টেমের বর্ণনা থেকে বোঝা যায় যে মেট ৫০ ফোন শুধু স্যাটেলাইটের মাধ্যমে টেক্সট পাঠাতে পারে, রিসিভ করতে পারে না। ভবিষ্যতের ফোনগুলো হয়তো এ প্রযুক্তি অন্যভাবে প্রয়োগ করবে। তারা হয়তো ভয়েস ও ডাটা সংযোগও নিয়ে আসতে পারে। অনেক অ্যান্ড্রয়েড ব্র্যান্ড তাদের আসন্ন ফ্ল্যাগশিপ ফোনে এটি চালু করতে পারে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কোয়ালকম জানিয়েছে, শাওমি, অপো, ভিভো ও মটোরোলাসহ কিছু ফোন নির্মাতা প্রতিষ্ঠানে নিজেদের ফোনে স্যাটেলাইট যোগাযোগ সক্ষমতা নিয়ে আসার প্রস্তুতি রয়েছে। গিজমোচায়না অবলম্বনে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com