বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

পুরনো ডিভাইসে নতুন ফিচার আনছে স্যামসাং

হাতে যদি একটি পুরনো ফোল্ডেবল স্যামসাং ফোন, ট্যাবলেট অথবা স্মার্টওয়াচ থাকে, তাহলে এখন থেকে যে কেউ নতুন ডিভাইসের মতো ফিচার উপভোগ করতে পারবেন। সম্প্রতি কোম্পানিটি ওয়ান ইউআই ৫.১.১ আপডেট ঘোষণা করেছে। স্যামসাংয়ের আধুনিক কাস্টম ইউআই সিটিং অ্যাটপ অ্যান্ড্রয়েড শিগগিরই চালু হবে। গ্যালাক্সি জেড ফোল্ড ৫, জেড ফ্লিপ ৫, ট্যাব এস ৯ সিরিজ ও ওয়াচ ৬ সিরিজ থেকে ২০২৩-এর আগের গিয়ারগুলোয় এটি আনা হচ্ছে। ফিচারগুলো স্যামসাংয়ের বেশির ভাগ ফোল্ডেবল ফোন এবং এর সাম্প্রতিক ট্যাবলেট ও স্মার্টওয়াচে সাপোর্ট করবে। খবর এনগ্যাজেট।

ওয়ান ইউআই ৫.১.১ আপডেটটি অনেক সাম্প্রতিক ডিভাইসে সাপোর্ট করবে। এজন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এটি স্যামস্যাংয়ের ফোল্ডেবল ফোনের মাধ্যমে চালু করা হবে। চলতি মাসে গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ও গ্যালাক্সি জেড ফোল্ড ৪-এ এটি চালু হবে। এরপর পর্যায়ক্রমে গ্যালাক্সি জেড ফোল্ড ৩, গ্যালাক্সি জেড ফ্লিপ ৩, গ্যালাক্সি জেড ফোল্ড ২ ও জেড ফ্লিপ সিরিজের অন্য ডিভাইসগুলোয় চালু হবে।

ট্যাবলেট মাল্টিটাস্কিং আপডেট আসবে গ্যালাক্সি ট্যাব এস৮, ট্যাব এস৮ প্লাস,  ট্যাব এস৮ আল্ট্রা, ট্যাব এস৭, ট্যাব এস৭ প্লাস, ট্যাব এস৭ এফই, ট্যাব এস৬ লাইট, ট্যাব এ৮, ট্যাব এ৭, ট্যাব অ্যাকটিভ ৩ ও ট্যাব অ্যাকটিভ ৪ প্রোতে।

সর্বশেষ নতুন স্মার্টওয়াচ ফিচারগুলো সাপোর্ট করবে গ্যালাক্সি ওয়াচ ৫, গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো, ওয়াচ ৪ ও ওয়াচ ৪ ক্ল্যাসিক। স্যামসাংয়ের ফোল্ডেবল ফোন আপডেটগুলো ওয়ান ইউআই ৫.১.১ ফ্লেক্স মোড প্যানেল দেখানো ও লুকানো সহজ করবে।

কোম্পানিটি জানিয়েছে, ফ্লেক্স মোডে ফোন ভাঁজ করার সময় প্যানেলের আইকনটি স্ক্রিনে ভেসে উঠবে এবং সহজ অ্যাকসেসের অনুমতি দেবে। এতে ড্রাগ অ্যাড ড্রপ করে সহজেই মোডটির সুবিধা উপভোগ করা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com