রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাবিপ্রবিতে নির্মাণাধীন ভবনে রশি ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মিতব্য ১২ তলাবিশিষ্ট ছাত্র হলে কাজ করতে গিয়ে রশি ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে নির্মিতব্য শেখ রাসেল হলে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন চাপাইনবাবগঞ্জের চর বাসুদেবপুর বাগানপাড়া এলাকার তুহিন (২৫) ও রাজশাহী জেলার গোদাগাড়ীর বিগ্রাম ঘন্টি গ্রামের আসাদুল আলী (২৭)। আর চাঁপাইনবাবগঞ্জের পন্ডিতপাড়ার চরঅনুপনগর এলাকার রবিউল আওয়াল আহত হয়েছেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, রশি ছিঁড়ে পড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন মারা যায়। আর আহত দুজনকে সহকর্মী শ্রমিকেরা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদের দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে নেওয়ার পথে আরেকজন মারা যায়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, শ্রমিকরা ঠিকাদারী প্রতিষ্ঠানের অধীনস্ত। এ ব্যাপারে কারও গাফিলতি থাকলে প্রকৌশল দপ্তর ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com