বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৪৩ পণ্য নগদ সহায়তা পাবে রপ্তানিতে

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ জানিয়েছে, চলতি অর্থবছরে ৪৩টি পণ্য ও খাতকে রপ্তানির বিপরীতে ভর্তুকি বা নগদ সহায়তা দেওয়া হবে। গত অর্থবছরের মতো এবারও ১ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ হারে এই নগদ সহায়তা পাবেন পণ্যগুলোর রপ্তানিকারকরা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ সংক্রান্ত সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ।

সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে ৪৩টি পণ্য রপ্তানির বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তা পাবে। গতবারও এই ৪৩টি পণ্য সহায়তা পেয়েছিল।

পূর্ববর্তী বছরগুলোর মতো চলতি ২০২৩-২০২৪ অর্থবছরেও রপ্তানি প্রণোদনা/নগদ সহায়তার আবেদনপত্র বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এবং সংশ্লিষ্ট ব্যাংকের নিয়োজিত অডিট ফার্ম দ্বারা নিরীক্ষা করানো যাবে। তবে নিরীক্ষা কার্যক্রম দ্রুত সম্পাদনের লক্ষ্যে অতিরিক্ত ফার্ম নিয়োগের প্রয়োজন হলে সে বিষয়ে যৌক্তিক ও প্রয়োজনীয় তথ্যসহ অডিট ফার্মের সংখ্যা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করতে হবে।

সর্বোচ্চ নগদ সহায়তা পাওয়া খাতগুলো হলো—আলু, শস্য বীজ, সবজি বীজ, আগর, আতর, পাটকাঠি থেকে তৈরি কার্বন ও জুট পার্টিকেল বোর্ড রপ্তানি। এসব খাতে ২০ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে। সর্বনিম্ন ১ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে বস্ত্র খাতের বিশেষ রপ্তানির বিপরীতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com