সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
কক্সবাজারে পর্যটকদের ভ্রমণকে আনন্দময় ও স্মৃতিময় করে রাখার জন্য সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্যা লিমিটেড নিয়ে এসেছে সি পার্ল ওয়াটার পার্ক। এটি কক্সবাজারের একমাত্র অ্যামাউজমেন্ট ওয়াটার পার্ক।
ইনানীতে অবস্থিত এ পার্কে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের স্লাইডিং রাইডস, বাচ্চাদের জন্য ফান পুল, কৃত্রিম সাগরের ঢেউ উপভোগ করার জন্য ওয়েভ পুল ও ঘোস্ট হাউজ রয়েছে।
সি পার্ল ওয়াটার পার্কসহ কক্সবাজারের অন্যান্য পর্যটন স্পটকে আরো সুন্দরভাবে করে উপস্থাপন করার লক্ষ্যে গত ২৩ আগস্ট আয়োজিত হয়েছে ‘সি পার্ল ওয়াটার পার্ক ট্রান্সপোর্ট পার্টনার্স মিট ২০২৩’। যার অন্তর্ভুক্ত ছিল আলোচনা সভা ও প্রশিক্ষণশালা।
এ সময় সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্যা লিমিটেডের সিনিয়র গ্রুপ ম্যানেজার মার্কেটিং কমিউনিকেশনস আসাদুর রহমান বলেন, ‘কক্সবাজারের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে আমরা কাজ করে যাচ্ছি। সি পার্ল ওয়াটার পার্ক এবং কক্সবাজারের অন্যান্য পর্যটন স্পটকে পর্যটকদের কাছে আরো সুন্দর করে উপস্থাপন করতে আমরা ট্রান্সপোর্ট পার্টনারদের সাথে কাজ করতে চাই। আমরা আশা করি, এই আলোচনা সভা এবং প্রশিক্ষণশালা আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।’
অনুষ্ঠানে অতিথি ছিলেন কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের এসপি, জিপ অটো অ্যান্ড সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্যার জিএম ও ডিজিএমসহ কর্মকর্তারা। – সংবাদ বিজ্ঞপ্তি