বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বর্তমান নিয়ে ভাবছি: সাকিব

আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রোববার (২৭ আগস্ট) শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এর আগে আজ (শনিবার) সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আগে কী হয়েছে তা নিয়ে না ভেবে বর্তমান নিয়ে চিন্তা করতে চান সাকিব। এশিয়া কাপে ম্যাচ বাই ম্যাচ নিয়ে চিন্তা করতে চান তিনি। সাকিব বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপে আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জয়। আমরা প্রতিটি ম্যাচ আলাদা আলাদা করে টার্গেট করবো। ওয়ান বাই ওয়ান জয়ের পরিকল্পনা।’

প্রস্তুতি ভালো হয়েছে জানিয়ে বাংলাদেশের অধিনায়ক আরও বলেন, ‘আমি যদিও ছিলাম না, কোচদের সঙ্গে কথা বলে জেনেছি, দলের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। এশিয়া কাপে আমরা আগে ভালো খেলেছি। এবারও ভালো খেলতে চাই। এজন্য আমাদেরকে আগে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে। প্রথম দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। সুযোগ থাকলে প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করবো।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com