সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনে থাকছেন না পুতিন

আগামী মাসে ভারতে হবে জি-২০ সম্মেলন। এই সম্মেলনেও থাকবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২৫ আগস্ট) ক্রেমলিন থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরার।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ বলেন, ‘ভ্রমণ বর্তমানে পুতিনের এজেন্ডায় নেই। কারণ, তিনি বিশেষ সামরিক অভিযানে মনোনিবেশ করছেন।’ বিশেষ এই সামরিক অভিযানকে ক্রেমলিন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধকে বুঝিয়ে থাকে।

আল-জাজিরা বলছে, পুতিনের দেশে থাকার আরেকটি কারণ রয়েছে। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। ভারতে গেলে গ্রেপ্তারও হতে পারেন তিনি। তবে, ইউক্রেনে যুদ্ধাপরাধের মতো কোনো ঘটনা না করার দাবি করে আসছে ক্রেমলিন। ভারতে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে পেসকভকে প্রশ্ন করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

গত বছর ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই বারও সম্মেলনেও যোগ দেননি পুতিন। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় হওয়া সম্মেলনেও সশরীরে যোগ দেননি রুশ প্রেসিডেন্ট।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর বিশ্বের বৃহৎ ২০ অর্থনীতির দেশের জোট জি-২০-এর সম্মেলন অনুষ্ঠিত হবে। আয়োজক দেশ ভারতের আশা, এই সম্মেলনের মাধ্যমে সদস্য দেশগুলোর ভ‚রাজনৈতিক সমস্যার সমাধান হোক। আজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে জি-২০ শীর্ষ সম্মেলনের আলোচক অমিতাভ কান্ত এ তথ্য জানান।

অমিতাভ কান্ত বলেন, ‘অর্থনীতির প্রবৃদ্ধি চায় জি-২০। কিন্তু, যুদ্ধ খাদ্য, জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ এনে দেয়। যুদ্ধ আমাদের সৃষ্টি নয়। আমাদের চ্যালেঞ্জ, উন্নয়নমূলক বিষয়গুলোকে সামনে রাখা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com