সোমবার, ২২ Jun ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইউক্রেনের দক্ষিণ-মধ্যাঞ্চলে রাশিয়ার নতুন হামলা

রাশিয়া নতুন করে ইউক্রেনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে হামলা চালিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাতে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়। ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভ‚পাতিত করেছে। যদিও তাদের কাছে আটটি ক্ষেপণাস্ত্রের সংকেত আসে। সেনাবাহিনী জানিয়েছে, বাকি চারটির সংকেত হয়ত ভুল ছিল। সংবাদসূত্র : রয়টার্স, আল-জাজিরা

এর আগে, ইউক্রেনীয় স্থল বাহিনীর কমান্ডার কর্নেল-জেনারেল ওলেক্সান্দার সিরস্কি বলেছিলেন, পূর্ব ইউক্রেনে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। শুক্রবার তার টেলিগ্রাম চ্যানেলে সিরস্কি বলেন, ‘লাইম্যান ও কুপিয়ানস্কের আশপাশে এক মাসের তীব্র যুদ্ধ ও উলেস্নখযোগ্য ক্ষয়ক্ষতির পর শত্র¤œ বাহিনী আবার সংঘবদ্ধ হচ্ছে। একই সঙ্গে তারা রুশ ফেডারেশনের ভ‚খন্ড থেকে নবগঠিত ব্রিগেড ও ডিভিশনগুলোর সেনাদের যুদ্ধাঞ্চলে মোতায়েন করছে।’ তিনি বলেন, ‘যুদ্ধ করার সক্ষমতা বাড়াতে এবং আবার হামলা করতে চাইছে রুশবাহিনী।’ তিনি আর কোনো বিস্তারিত তথ্য জানাননি। তবে বলেছেন, রুশবাহিনী ভারী কামান ও মর্টারের গোলা বর্ষণের পাশাপাশি বিমান হামলা অব্যাহত রেখেছে। কর্নেল-জেনারেল ওলেকসান্দার সিরস্কি বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকায় আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে দ্র¤œত শক্তিশালী করার উদ্যোগ নিতে হবে এবং যেখানে সম্ভব আগভাগে আক্রমণ করতে হবে।’ তার এই বক্তব্যের পর রাশিয়ার নতুন করে হামলার খবর এলো।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ইউক্রেন-সংক্রান্ত দৈনিক গোয়েন্দা প্রতিবেদনে বলেছে, কুপিয়ানস্ক ও লাইম্যানে আগামী দুই মাস ধরে রাশিয়া আক্রমণের তীব্রতা বাড়াতে পারে, আর এর একটি ‘বাস্তবসম্মত সম্ভাবনা’ রয়েছে। তারা বলছে, এই অঞ্চলে রাশিয়ার সম্ভাব্য লক্ষ্য হতে পারে পশ্চিম দিকে অসকিল নদীর দিকে অগ্রসর হওয়া এবং লুহানস্ক ওবলাস্তের চারপাশ ঘিরে একটি বাফার জোন তৈরি করা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com