রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
থ্রেডসের জন্য নতুন ওয়েব ভার্সন চালু করেছেন মার্ক জাকারবার্গ। ওয়েবের জন্য নতুন লগড ইন অভিজ্ঞতার মাধ্যমে ব্যবহারকারীরা থ্রেডসে পোস্ট করতে, ফিড দেখতে এবং অন্যদের সঙ্গে যুক্ত হতে পারবেন।
কমিউনিটি ফিডব্যাকগুলো নিয়ে কাজ শুরু করেছে মেটা আর থ্রেডসে মানুষের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে আরো উদ্ভাবনী সব ফিচার যুক্ত করার দিকে মনোযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। থ্রেডসের আকর্ষণীয় কিছু হিডেন ফিচার রয়েছে।
থ্রেডসে পোস্ট করার আগে, ওই নির্দিষ্ট থ্রেডে কে রিপ্লাই করতে পারবে (ডিসাইড হু ক্যান রিপ্লাই টু) তা ঠিক করে নিতে পারবেন ব্যবহারকারীরা। পোস্ট করার সময় নিচের দিকের বাম কোনায় ‘এনিওয়ান ক্যান রিপ্লাই’ টেক্সট উল্লেখ করা আছে। এখানে ক্লিক করে প্রয়োজন অনুযায়ী এনিওয়ান প্রোফাইল ইউ ফলো বা মেনশনড অনলি অপশন বেছে নিতে পারেন।
থ্রেডে জিআইএফ ব্যবহার
থ্রেডস, কোটস বা রিপ্লাইয়ের ক্ষেত্রে জিআইএফ ব্যবহার করা যাবে। আর এটি দুভাবে ব্যবহার করা যাবে। প্রথমত, জিআইএফ কি-বোর্ড ইনস্টল করা থাকলে সেখান থেকে টাইপ করে দেয়া যাবে অথবা থ্রেডসের পোস্টে জিআইএফ কপি ও পেস্ট করে নিয়ে আসা যাবে।
নোটিফিকেশন কাস্টমাইজ করা
সারা দিন আসতে থাকা নোটিফিকেশনগুলো পরিবর্তন করার সুবিধা আছে থ্রেডসে। এজন্য প্রোফাইলের একদম ওপরে ডানদিকের কোনায় থাকা দুটি লাইনের ওপর ক্লিক করে নোটিফিকেশন আইকনে ট্যাপ করতে হবে। এরপর থ্রেডস, রিপ্লাই, ফলোয়িং ও ফলোয়ারদের ক্ষেত্রে নোটিফিকেশন কাস্টমাইজ করে নেয়া যাবে।
হিডেন ওয়ার্ডস
হিডেন ওয়ার্ডস ফিচারের মাধ্যমে থ্রেডসে নির্দিষ্ট শব্দ, ফ্রেজ ও রিপ্লাই হাইড করে রাখতে পারবেন ব্যবহারকারীরা। প্রাইভেসি পেজে গিয়ে এ সেবা চালু করা যাবে। সেখান থেকে প্রথমে হিডেন ওয়ার্ডস অপশন বের করে পরে প্রয়োজন অনুযায়ী তালিকা কাস্টমাইজ করে নেয়া লাগবে। অন্য কারো থ্রেডস দেখা থেকে বিরত থাকতে চাইলে প্রোফাইলে গিয়ে ওপরের দিকে ডানে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে। সেখান থেকে ‘মিউট’ অপশনটি ক্লিক করতে হবে।
পছন্দের মানুষকে ফলো করা
পছন্দের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো খুব সহজেই থ্রেডসে ফলো করা যাবে। ইনস্টাগ্রামের অ্যাকাউন্টগুলো ফলো করতে হলে থ্রেডস প্রোফাইলের ফলোয়ারস অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখানে ফলোয়িংয়ে ক্লিক করার পর সি অল ও ফলো অল অপশন চালু করতে হবে।