সোমবার, ২২ Jun ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এসবিপি (বার) ওএসপি এনডিইউ পিএসসি পিএইচডি গত সোমবার সরকারি সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি অস্ট্রেলিয়ার পার্থ শহরে অনুষ্ঠেয় চিফ অব আর্মি সিম্পোজিয়াম-২০২৩ ও দ্য ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন, যা গতকাল শুরু হয়েছে, শেষ হবে আগামী ১ সেপ্টেম্বর।
এ সিম্পোজিয়ামের লক্ষ্য মূলত বন্ধুভাবাপন্ন দেশগুলোর স্থলবাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদারি সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। সেনাপ্রধান সিম্পোজিয়ামে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা সেনাবাহিনী প্রধানরা ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সফর শেষে সেনাপ্রধান আগামী ২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ত্যাগ করবেন এবং ৩ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন। —আইএসপিআর