সোমবার, ২২ Jun ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কী কথা হলো মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকার ইস্যুতে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র শক্ত অবস্থান নিয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে তার মানবাধিকার কর্মকর্তাও ছিলেন।

সকালে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি সদর দপ্তরে দেড় ঘণ্টাব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচনি নিরাপত্তা ও পুলিশিংয়ে মানবাধিকারের বিষয়টি উঠে আসে বলে জানা গেছে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার দেশ রূপান্তরকে এক ইমেল বার্তায় জানান, ‘রাষ্ট্রদূত হাস আজ (বুধবার) পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি প্রাক-নির্বাচনি নিরাপত্তা পরিবেশ এবং পুলিশিংয়ে মানবাধিকারকে সম্মান দেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনার সুযোগ রাখার প্রশংসা করেন।’

এদিকে বৈঠকের মানবাধিকার ও নির্বাচনি নিরাপত্তার আলোচনার বিষয়ে জানতে চাইলে বিষটি এরিয়ে গিয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক দেশ রূপান্তরকে বলেন, ‘সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জঙ্গিবাদ নিয়ে কথা হয়েছে।’

ডিএমপির মুখপাত্র উপকমিশনার  ‘বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন মামলার তদন্ত এবং সন্ত্রাস দমনের চেষ্টা, বিশেষ করে মেট্রোপলিটন পুলিশের মৌলভীবাজারে জঙ্গিবাদ নিয়ে চালানো অভিযান নিয়ে আলোচনা হয়েছে। সামনে জঙ্গি তৎপরতা বাড়ার সম্ভাবনা আছে কি না তাও জানতে চান তারা।’

বৈঠকে পুলিশের পক্ষ থেকে ডিএমপি কমিশনার ছাড়াও অতিরিক্ত কমিশনার (সিটিটিসি), অতিরিক্ত কমিশনার (ডিবি) এবং অতিরিক্ত কমিশনার অপরাধ ও অপারেশন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com