সোমবার, ২২ Jun ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সময় এখন সিয়ামের

ক্যারিয়ারের শুরুতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হওয়ার সৌভাগ্য খুব কম শিল্পীরই হয়। তবে জাতীয় স্বীকৃতি পেলেও অনেকদিন ধরে আলোচনায় নেই চিত্রনায়ক সিয়াম আহমেদ। বছরের শুরুতে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পেলেও ততটা আলো ছড়াতে পারেনি ছবিটি। গত দুই ঈদে আসি আসি করেও মেলেনি বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অন্তর্জাল’র মুক্তি। যার দরুণ অন্তর্জালের অন্তরালেই যেন আবদ্ধ রয়েছেন তিনি। তবে আশার খবর হচ্ছে সব ঝক্কি ঝামেলা পেরিয়ে আগামী সপ্তাহেই প্রেক্ষাগৃহে আসছে সিয়ামের অনেক সাধনার ‘অন্তর্জাল’ সিনেমাটি। আর এর মধ্য দিয়েই দীর্ঘদিন পর ফের আলোচনায় সিয়াম।

বছর পাঁচ আগে প্রথম সিনেমা ‘পোড়ামন-২’ দিয়েই বাজিমাত করেছিলেন সিয়াম আহমেদ। এই ছবির মাধ্যমে নতুন জুটি সিয়াম-পুজা চেরীকে পেয়েছিলেন দর্শক। এরপর আর তাদের সেভাবে না পাওয়া গেলেও সময়ের চাহিদাসম্পন্ন অন্য নায়িকাদের নায়ক হয়ে এসেছেন সিয়াম। তারই ধারাবাহিকতায় বিদ্যা সিনহা মিমের সঙ্গে অভিনয় করেন ‘দামাল’ সিনেমায়। গত বছরের ২৮ অক্টোবর মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি দর্শকের মন জয় করেছিল। সিয়াম-মিম ভক্তরা অপেক্ষায় ছিলেন আবার কবে একসঙ্গে দেখা যাবে এ জুটিকে। অপেক্ষার সময় কাটিয়ে আসছেন তারা। দীপংকর দীপনের পরিচালনায় সাইবার যুদ্ধ নিয়ে নির্মিত ‘অন্তর্জাল’ সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম।

গত ঈদেই সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছিলেন পরিচালক। এরপর সিনেমাটির টিজার, পোস্টার ও একটি গান প্রকাশিত হয়। ফেসবুক লাইভে চলে প্রচারণা। বাকি ছিল শুধু সেন্সর ছাড়পত্রের। তবে তার আগেই ঈদে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসে ‘অন্তর্জাল’ টিম। সম্প্রতি সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। চূড়ান্তও হয়েছে মুক্তির দিন তারিখ। ৮ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে এ পর্যন্ত নানা ধরনের সিনেমা তৈরি হয়েছে। সেই তালিকায় যুক্ত হয়েছে ‘অন্তর্জাল’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com