বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ খুলছে কাল

রাজধানীর যানজট নিরসনে মেট্রোরেলের পর খুলে দেওয়া হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার সকালে এক্সপ্রেসওয়ের একাংশের উদ্বোধন করবেন।

আর এ খবরে যানজটের যন্ত্রণায় খাবি খাওয়া নগরবাসীর মনে মিলেছে অনেকটাই স্বস্তি।

জানা যায়, প্রথম ধাপে চালু হচ্ছে বিমানবন্দর থেকে ফার্মগেট অংশটি। বিমানবন্দর থেকে ফার্মগেট পৌঁছাতে কখনো কখনো ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে গরমে নাস্তানাবুদ হতে হয় নগরবাসীকে। এখন মিনিট দশেকের মধ্যেই পৌঁছানো যাবে। এক কথায় এই উদ্বোধনের মধ্য দিয়ে আরেকটি গতির ছোঁয়া লাগবে।

২০১৩ সালের ১৫ ডিসেম্বর প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের সঙ্গে সেতু কর্তৃপক্ষের চূড়ান্ত চুক্তি সইয়ের পরই নগরবাসী নতুন স্বপ্ন দেখতে শুরু করেন। প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের এ প্রকল্পের আওতায় শুরু হয় বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত ১৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের কাজ। ৩১টি র‌্যাম্পসহ এটির মোট দৈর্ঘ্য ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার।

ইতোমধ্যে পুরো প্রকল্পের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রায় শতভাগ কাজ শেষ হয়েছে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের। এ অংশে এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য রয়েছে ১৫টি র‌্যাম্প। প্রথম ধাপে ১৩টি র‌্যাম্প খুলে দেওয়া হবে। সেগুলো দিয়ে যানবাহন ওঠানামা করতে পারবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com