রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিনিয়ত বিকশিত হচ্ছে। এদিক থেকে চলতি বছর সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে বিং চ্যাট আনার ঘোষণা দেয় মাইক্রোসফট। এতদিন শুধু এজ ব্রাউজারেই এটি ব্যবহার করা যেত। তবে এআইয়ের বিকাশে এক মাস আগে গুগল ক্রোম ও সাফারিতে বিং চ্যাট আনার ঘোষণা দেয়া হয়েছিল। এর অংশ হিসেবে ক্রোম ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করা হয়েছে। খবর বিবুম।
আগে ওয়ার্কঅ্যারাউন্ড ব্যবহারের মাধ্যমে যে কেউ মাইক্রোসফটের বিং চ্যাটে প্রবেশ করতে পারত। নতুন আপডেটের পর সেটিতে পরিবর্তন এসেছে। কয়েক দিন আগে প্রকাশিত অফিশিয়াল ব্লগপোস্টের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি নতুন লাইভ আপডেট নিয়ে এসেছে। এখন থেকে গুগল ক্রোম ব্রাউজারে মাইক্রোসফট বিং চ্যাট ও বিং চ্যাট এন্টারপ্রাইজ সাপোর্ট করবে।