রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাজার হারাচ্ছে অ্যাপল বিক্রি বেড়েছে হুয়াওয়ের

বিশ্বব্যাপী এখন স্মার্টফোনের বাজারে চলছে পূর্ণ প্রতিযোগিতা। ব্র্যান্ডগুলো এ দৌড়ে এগিয়ে যেতে এবং আরো গ্রাহক আকৃষ্ট করতে ডিভাইসের সঙ্গে পণ্যের ইকোসিস্টেমগুলোকে সহজে সংযুক্ত করার চেষ্টা অব্যাহত রেখেছে। বর্তমানে অ্যাপল, হুয়াওয়ে, স্যামসাং, শাওমি, অপো ও অন্যান্য অনেক নির্মাতা তাদের নিজস্ব স্মার্টওয়াচ তৈরি করছে। তবে এ গৌণ পণ্যগুলোই এখন বিলিয়ন ডলার মূল্যের বাজার তৈরি করতে পেরেছে। সম্প্রতি বৈশ্বিক প্রযুক্তি বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট বিশ্বব্যাপী স্মার্টওয়াচের বাজার পর্যবেক্ষণ করে একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে ইঙ্গিত করা হয়েছে, পরপর দুই প্রান্তিকে হ্রাসের পর স্মার্টওয়াচের চালান বছরে ১১ শতাংশ বেড়েছে।

কাউন্টারপয়েন্টের প্রতিবেদনে দেখা যায় বিশ্বব্যাপী স্মার্টওয়াচের রফতানি বেড়েছে। তথ্যানুসারে, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে বিক্রি ১১ শতাংশ বেড়েছে, যা ২০২২ সালের শেষ প্রান্তিকে ও ২০২৩ সালের প্রথম প্রান্তিকে হ্রাস পেয়েছিল।৷ এ বৃদ্ধির পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে ভারত। ৷গত বছরের একই সময়ের তুলনায় ভারতে স্মার্টওয়াচের বিক্রি ১২ শতাংশ বেড়েছে। এদিকে উত্তর আমেরিকা, চীন ও বিশ্বের বাকি অংশে বিক্রি কিছুটা কমেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com