রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মধ্যপ্রাচ্যে চিপ রফতানিতেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রযুক্তি খাতে শক্তিশালী অবস্থান তৈরিতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। হারানো গৌরব ফিরে পেতে ও বিদেশনির্ভরতা কমাতে বিনিয়োগ, গবেষণাও চলমান। চীনের সঙ্গে বিরোধ ও নিরাপত্তা ইস্যুতে প্রযুক্তি, উৎপাদন যন্ত্রাংশ ও উপাদান রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেস প্রশাসন। সম্প্রতি এ নিষেধাজ্ঞার পরিধি আরো বাড়ানো হয়েছে। চীন ছাড়াও মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশে এনভিডিয়া ও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) এআই চিপ রফতানি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। খবর রয়টার্স।

চলতি সপ্তাহে এক রেগুলেটরি ফাইলিংয়ে এনভিডিয়া জানায়, মেশিন লার্নিং কার্যক্রমের গতি বাড়াতে এ১০০ ও এইচ১০০ চিপ তৈরি করা হয়েছে। বাইডেন সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে তাৎক্ষণিকভাবে এটি তৈরিতে ব্যবহৃত উপাদানে প্রভাব পড়বে না। এনভিডিয়ার প্রতিযোগী এএমডিও একই ধরনের নিষেধাজ্ঞাসংবলিত চিঠি পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কোম্পানিটি জানায়, এ নিষেধাজ্ঞায় মুনাফায় কোনো প্রভাব পড়বে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com