সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জি-২০ সম্মেলনে জিনপিংয়ের না আসার খবরে হতাশ বাইডেন

বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের না আসার খবরে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘তাকে (শি জিনপিং) দেখার জন্যই (ভারতে) যাচ্ছি’। খবর রয়টার্স।

এরপরই রোববার ডেলাওয়্যারের রেহোবোথ বিচে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বাইডেন বলেন, ‘আমি হতাশ … তবে আমি তাকে দেখতেই সেখানে যাচ্ছি’। বাইডেন অবশ্য এর বেশি বিস্তারিত আর কিছু বলেননি।

ভারত ও ভিয়েতনামে সফরের জন্য তিনি উন্মুখ কিনা জানতে চাইলে বাইডেন বলেন, ‘হ্যাঁ, আমি উন্মুখ।’ যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক এ প্রেসিডেন্ট বলেন, ‘আমি একটু বেশি চাই… সমন্বয়। আমি মনে করি তারা উভয়েই (ভারত ও ভিয়েতনাম) যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক চায় এবং এই সফর সেই কাজে খুবই সহায়ক হতে পারে।’

রয়টার্স বলছে, জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যোগ দেয়ার কথা আগেই জানা ছিল। আর এ কারণে ভারতে এ শীর্ষ সম্মেলনটিকে এমন একটি স্থান হিসাবে দেখা হয়েছিল যেখানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে শি জিনপিং দেখা করতে পারেন বলে মনে করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com