বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলায় ১১৬ জনের নাম উল্লেখসহ ২ হাজার ৮১৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২৮ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় নাশকতা, সরকারি কাজে বাধাদান ও সড়কে অরাজকতার অপরাধে ১১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো দুই হাজার থেকে ২ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে সদর থানা পুলিশ।
অন্যদিকে রাজবাড়ীর জিআরপি থানার ওসি সোমনাথ বসু, এসআই বিধান ও কনস্টেবল শারমিনা খাতুনে মারপিট এবং রেলস্টেশনে অরাজকতার অপরাধে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে জিআরপি থানা পুলিশ।
রাজবাড়ী থানার ওসি শাহাদাত হোসেন বলেন, ‘শনিবার বিএনপি তাদের কর্মসূচি পালন করার সময় হঠাৎ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা দিয়ে আক্রমণ করে। এ ঘটনায় মামলার পর ২৮ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’