সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২০২৪ সালে এসএসসি ফেব্রুয়ারিতে, এইচএসসি জুনে

আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর জুনের দ্বিতীয় সপ্তাহে সংক্ষিপ্ত সিলেবাসে (২০২৩ সালে পুনর্বিন্যাসকৃত) আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে।

গতকাল সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকারের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

পৃথক দুটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। আর এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ সালের পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার প্রথমদিনে কেন্দ্র পরিদর্শন গিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, আগামী বছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি এপ্রিলে নেওয়ার চেষ্টা করা হবে।
শিক্ষামন্ত্রীর এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরুর বক্তব্যের পর স্বল্প সময়ে সিলেবাস শেষ করানো নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com