সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম বার্ষিক দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপ শুরু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ শুরু হয়।
বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক সামরিকবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক। বাংলাদেশ প্রতিনিধি দলে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নর্থ-আমেরিকা বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।
দুই দেশের মধ্যে প্রতিবছর এ সংলাপ অনুষ্ঠিত হয়। অষ্টম সংলাপ ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ায় এবার ঢাকায় হচ্ছে। নিরাপত্তা সংলাপের বিষয়ে বেসামরিক কর্মকর্তাদের নেতৃত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নিরাপত্তা-সংক্রান্ত সব বিষয় আলোচিত হয়।