মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগামীকাল থেকে চুয়েট এ শুরু হচ্ছে দুদিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স

আয়োজক কমিটির সচিব পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড, আশরাফ আলী লিখিত বক্তব্যে জানান চুয়েট এর শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর কনফারেন্স রুমে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল নয়টায় এই কনফারেন্স শুরু হবে। শেষ হবে ৮ সেপ্টেম্বর শুক্রবার। জানানো হয় ৫ম বারের মত আয়োজিত দুদিনের এই কনফারেন্সে দেশ-বিদেশের পদার্থবিজ্ঞানের শিক্ষা ও গবেষণার সর্বশেষ অগ্রগতি নিয়ে আয়োজিত আন্তর্জাতিক এই কনফারেন্সে ৪টি কী-নোট স্পিস, ১৪টি ইনভাইটেড স্পিস ও ১৪টি টেকনিক্যাল সেশনে ১১২টি প্রবন্ধ গবেষক এবং ১টি পোস্টার সেশনে ৫৭টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।

এই কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, চীন, ভারত, জাপানসহ পৃথিবীর বিভিন্ন দেশ হতে পদার্থবিজ্ঞান বিষয়ের কয়েকশত শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রকৌশলী, প্রফেশনাল এবং উদ্যোক্তাদের মিলনমেলা বসবে। এই কনফারেন্সে পদার্থবিজ্ঞানের বিষয়ের পাশাপাশি বিশ্বের আলোচিত ইস্যু ‘টেকসই উন্নয়ন ও প্রযুক্তি’ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে।

চুয়েটের পশ্চিম গ্যালারি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে আরো জানানো হয় কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com