সোমবার, ২২ Jun ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাইয়ার আজম। ব্যাংকের ঢাকা ইস্ট জোনপ্রধান মো. আমিনুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ঢাকা সাউথ জোনপ্রধান শিকদার মো. শিহাবুদ্দীন। মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন শরিয়াহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। —বিজ্ঞপ্তি