সোমবার, ২২ Jun ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঢাবিতে গভীর রাতে গাঁজাসহ ছয় তরুণ আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)ক্যাম্পাসে গাঁজাসহ বিশ্ববিদ্যালয় পড়ুয়া পাঁচ তরুণসহ ছয়জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনে গেটের সামনে থেকেতাদের আটক করা হয়।পরবর্তীতেশাহবাগ থানায় সোপার্দ করাহলে অভিভাবকদের মুচলেকা নিয়ে তাদেরকে অভিভাবকদের জিন্মায় ছেড়ে দেওয়া হয়।

আটককৃতরা হলেন, আশাদুল ইসলাম, সিফাত খান, শাহরিয়ার অয়ন,গোলাম মোস্তফা তালহা, নাজমুল সাকিব ও অভি রহমান। তাদের মধ্যে পাঁচজন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও একজন এইচএসসি পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে কলাভবনে গেটের সামনে একটি গাড়ি (ঢাকা মেট্রো-গ ২৬-৬০৯৭) পার্কিং করে এই ছয় তরূণ। এসময় তাদেরকে‘অস্বাভাবিক’ অবস্থায় থাকতে দেখা যায়। পরে সন্দেহ হলে প্রক্টরিয়াল টিমের সদস্যরাগাড়িটিতে তল্লাশি চালায়। এসময় তাদের কাছে থেকে গাজা উদ্ধার করা হয়।পরবর্তীতে ছয়জনকে শাহবাগ থানায় সোপার্দ করে প্রক্টরিয়াল টিমের সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর এম মাকসুদুর রহমান যায়যায়দিনকে বলেন,“শুক্রবার আনুমানিক রাতে আড়াইটা থেকে পৌনে তিনটার মধ্যে ছয় তরুণকে গাজাসহ আটক করা হয়।তারা নিজেরা সেবনের উদ্দেশ্যে মাদক বহন করছিল। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ও এইচএসসি পরীক্ষার্থী এমনও রয়েছে। পরবর্তীতে আমরা তাদেরকে শাহবাগ থানায় সোপার্দ করি”।আটককৃত শিক্ষার্থীদের অভিভাবকদের মুচলেকা নিয়ে তাদেরকেঅভিভাবকের জিন্মায়ছেড়ে দেওয়াহয়েছেবলে জানান তিনি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর মোহাম্মদ জানান, প্রক্টরিয়াল টিমের সদস্যরা থানায় কয়েকজনকে নিয়ে এসেছিল। পরবর্তীতে প্রক্টরিয়াল টিমতাদেরকে নিজেদের জিন্মায় নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com