বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভোটার হতে আবেদন করতে হবে ১৪ সেপ্টেম্বরের মধ্যে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চাইলে ভোটার হওয়ার যোগ্যদের আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভোটার হতে আবেদন করতে হবে। এরপর আবেদন করলে আর আগামী সংসদ নির্বাচনে ভোট দেওয়া যাবে না। এ সময়ের মধ্যে ভোটার এলাকা পরিবর্তন করার জন্যও আবেদন করা যাবে।

বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ভোটার নিবন্ধন আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ পূর্ববর্তী বছরের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২ মার্চ আমরা আগের বছরের ভোটার তালিকা প্রকাশ করেছি। যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে, সে ক্ষেত্রে এই মধ্যবর্তী সময়ে ২০২৩ সালের ১ জানুয়ারি যারা ভোটারযোগ্য হয়েছিলেন কিন্তু ভোটার হতে পারেননি, তাদের ভোটার হওয়ার জন্য সুযোগ দেওয়া হবে।

সচিব বলেন, এ সময়ের মধ্যে কেউ যদি ভোটার এলাকা পরিবর্তন করতে চান, সে জন্যও আবেদন করতে পারবেন। ১৪ সেপ্টেম্বরের মধ্যে এই আবেদন করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com