রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নাই: আইনমন্ত্রী

খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য পরিবারের আবেদন প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনে কোনো সুযোগ নাই।

আজ শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এক-দেড় মাসের মধ্যে জেলে যেতে হবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন শঙ্কার বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমি তো এখন পর্যন্ত জানিনা উনি (মির্জা ফখরুল) কোনো অপরাধ করেছেন। উনাকে কেন জেলে যেতে হবে এটা আমি জানি না। যদি উনি অপরাধ করে থাকেন তাহলে জেলে যেতে হবে।

ডেপুটি এটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহমেদ ভূইয়াকে বরখাস্ত করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

এর আগে সকাল সোয়া দশটায় তিনি আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আখাউড়া রেলওয়ে ষ্টেশনে এসে পৌঁছেন। এসময় দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com