রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এআই থেকে শিশুদের সুরক্ষা দিতে নির্দেশনা পেল গুগল ও বিং

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে নির্মিত শিশুদের ওপর যৌন নিগ্রহণমূলক কনটেন্ট রোধে গুগল ও বিং-এর মতো সার্চ ইঞ্জিনকে পদক্ষেপ নিতে বলেছে অস্ট্রেলিয়া। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

নির্দেশনা অনুসারে এআই-এর বাস্তবতায় সার্চ ইঞ্জিনের জন্য খসড়া নীতিমালা তৈরি করবে টেক জায়ান্টরা। যেন শিশুদের ওপর নিপীড়নমূলক বিষয়বস্তু অনুসন্ধানের ফলাফলে না আসে। এক বিবৃতিতে এ তথ্য জানান ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট।

একইসঙ্গে নিশ্চিত করতে হবে যে সার্চ ইঞ্জিনের এআই ফাংশনগুলো একই কনটেন্টের সিন্থেটিক সংস্করণ তৈরি করতে পারবে না। সিন্থেটিক সংস্করণগুলো ডিপফেক হিসেবেও পরিচিত।

জেনারেটিভ এআই-এর ব্যবহার দ্রুত হারে বৃদ্ধি পাওয়ায় বিশ্বের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

ইনম্যান গ্রান্ট জানান, আগেও অ্যালফাবেটের মালিকানাধীন গুগল ও মাইক্রোসফটের বিং খসড়া নীতিমালা উপস্থাপন করেছিল। কিন্তু তাতে এআই-উৎপাদিত কনটেন্ট অন্তর্ভুক্ত ছিল না।

তবে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে গুগল ও মাইক্রোসফ্ট মন্তব্যের নিতে পারে বার্তা সংস্থা।

চলতি বছরের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যম, স্মার্টফোন অ্যাপ্লিকেশন ও সরঞ্জাম সরবরাহকারীর মতো ইন্টারনেট পরিষেবার জন্য সেফটি কোড অন্তর্ভুক্ত করে নিয়ন্ত্রক সংস্থা। যা বছরের শেষ দিকে কার্যকর হবে।

সংস্থাটি বর্তমানে ইন্টারনেট স্টোরেজ ও ব্যক্তিগত মেসেজিং পরিষেবার সুরক্ষা নিয়ে কাজ করছে। গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কায় এই উদ্যোগ নিয়ে প্রতিবাদ করেছে বিভিন্ন পক্ষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com