রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

টানা তিন মাস কমেছে চ্যাটজিপিটির ব্যবহার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির জনপ্রিয়তা কি কমেছে? চালুর পর সারা দুনিয়ায় আলোচনার ঝড় তুললেও সাম্প্রতিক সময়ে পরপর কয়েক মাসে কমেছে এর ট্রাফিক। এরপর এমন মন্তব্য করছেন অনেকেই।

রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, গত আগস্ট পর্যন্ত টানা তিন মাসে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এ পরিষেবার ব্যবহারকারী কমেছে।

গত মাসে চ্যাটজিপিটির ওয়েবসাইটে ট্রাফিক কমেছে ৩ দশমিক ২ শতাংশ। অর্থাৎ ১৪৩ কোটি ভিজিটর পেয়েছিল চ্যাটজিপিটি। যা আগের দুইমাসের তুলনায় প্রায় ১০ শতাংশ কম।

এর আগে মার্চ থেকে ওয়েবসাইট ব্যাবহারের সময়ও কমতে শুরু করেছে। ওই সময় ব্যবহারের গড় সময় ছিল ৮ দশমিক ৭ মিনিট। যা আগস্টে নেমে এসেছে ৭ মিনিটে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী চ্যাটজিপিটির ট্রাফিক কমলেও সেপ্টেম্বরে শুধু যুক্তরাষ্ট্রে কিছুটা বেড়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে, চলতি মাসে যুক্তরাষ্ট্রের কিছু বিদ্যালয় এ ওয়েবসাইট পুনরায় ব্যবহারের অনুমতি দিয়েছে।

অল্প বয়সী শিক্ষার্থীরা চ্যাটজিপিটি ব্যবহার করে বাড়ির কাজ তৈরি করে এমন কথা আসলে গল্পের মতো বলে মন্তব্য করেছেন সিমিলারওয়েবের ডেভিড এফ কার। তিনি মনে করেন, আগের মাসগুলোতে ব্যবহারকারীর সংখ্যা কিছুটা কমলেও আবার বাড়তে শুরু করেছে।

এডিটিং থেকে শুরু করে কোডিং- দৈনন্দিন অনেক কাজেই ব্যাবহৃত হচ্ছে এ চ্যাটবট। এমনকি গল্প, কবিতার মতো সৃজনশীল লেখাও লিখছে।

চ্যাটজিপিটি চালু হওয়ার মাত্র দুই মাসে ব্যবহারকারী দাঁড়ায় প্রায় ১০ কোটি। বর্তমানে এটি বিশ্বের শীর্ষ ৩০ ওয়েবসাইটের একটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com