বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। সরকারি গোপনীয়তা আইনের অধীনে গ্রেপ্তার দুই ব্যক্তির মধ্যে একজন সংসদীয় গবেষক। আজ রবিবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সানডে টাইমসের বরাতে বিবিসি বলেছে, গ্রেপ্তার সংসদীয় গবেষকের সঙ্গে অনেক টোরি এমপির সম্পর্ক রয়েছে। তার নাম প্রকাশ করা হয়নি তবে তিনি একটি সময় চীনে বসবাস করেছিলেন। অপরজনকে (৩০) গত মার্চ মাসে গ্রেপ্তার করা হয়।
আজ সকালে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ঋষি সুনাক ভারতে জি-২০ সম্মেলনের সময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দেখা করেছেন এবং যুক্তরাজ্যের সংসদীয় গণতন্ত্রে বেইজিংয়ের হস্তক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। যদিও অন্যান্য সরকারি সূত্র গ্রেপ্তারদের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে অক্সফোর্ডশায়ারে থেকে। অপরজনকে এডিনবার্গ থেকে। গ্রেপ্তারের পর তাদের দক্ষিণ লন্ডনের একটি পুলিশ স্টেশনে নেওয়া হয়। পরে অক্টোবরের প্রথম দিকের একটি তারিখ পর্যন্ত তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।