সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশীরা: সৌদি যুবরাজ

২ কোটি ৮০ লাখ বাংলাদেশী তাদের কঠোর এবং যথাযথ পরিশ্রম দিয়ে সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি। রোববার (১০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। যুবরাজ সালমান তার আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশ সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বাংলাদেশ ও সৌদি আরব সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  পূর্ণ সমর্থনের আশ্বাস  দিয়েছেন সৌদি যুবরাজ।

বিজ্ঞপ্তিতে আরো  বলা হয়, যুবরাজ সালমান সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন অর্জনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুপ্রেরণামূলক নেতৃত্বের প্রশংসা করেন। তিনি পতেঙ্গা টার্মিনাল, পায়রা বন্দরসহ বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সৌদি বিনিয়োগকারীদের চলমান বিনিয়োগের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কৃতজ্ঞতার সঙ্গে জানান, প্রায় ২ কোটি ৮০ লাখ বাংলাদেশী তাদের কঠোর এবং যথাযথ পরিশ্রম দিয়ে তার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। যুবরাজ সালমান ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবকে সমর্থন করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী সৌদি আরবে বেশ কয়েকটি সামাজিক সংস্কার শুরু ও অর্জন করা এবং সাম্প্রতিক সময়ে অসংখ্য কূটনৈতিক সাফল্য অর্জনের জন্য সৌদি যুবরাজকে অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com