বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুর শহীদ জিয়া মহিলা কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূরুল আমিন (৫৮) গতকাল রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার গুলশান-২ এ রাস্তা পারাপারের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুর খবর শুনে সন্ধ্যায় বড় ভাই আবুল হোসেনও (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

বড় ভাই আবুল হোসেন সরিষাবাড়ির তারাকান্দি যমুনা ফার্টিলাইজার কোম্পানীর কর্মকর্তা ছিলেন।

শহীদ জিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. আবু সাদত বিপলু জানান, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূরুল আমিন ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিকের জীববিজ্ঞান পরীক্ষার প্রধান পরীক্ষক নিযুক্ত হওয়ায় প্রশিক্ষণের জন্য গত শুক্রবার (০৮ সেপ্টেম্বর) স্বপরিবারের ঢাকায় যান। রাতে বড় ভাই আবুল হোসেনের বাসায়ই ছিলেন। ১০ সেপ্টেম্বর সকালে শিক্ষা বোর্ডে যাওয়ার পথে গুলশান-২ এ রাস্তা পারাপারের সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে পথচারীরা তাকে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, তার বড় ভাই আবুল হোসেন অসুস্থ থাকায় তাকে মৃত্যুর সংবাদ জানানো হয়নি। কিন্তু সন্ধ্যায় তার ছোট ভাই নূরুল আমিনের মৃত্যুর সংবাদ শুনে তিনিও হৃদরোগে আক্রান্ত হন। পরবর্তীতে তাকে গুলশানের ইউনিক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুই ভাইয়ের আকস্মিক এই মৃত্যুতে পরিবার, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। রবিবার এশার নামাজের পর নূরুল আমিনকে এবং আজ সোমবার সকাল ১১টায় আবুল হোসেনকে ভূঞাপুরের চর নিকলা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিজ গ্রাম উপজেলার চর নিকলা সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com