সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আটদিন আটকে থাকার পর তুরস্কের গুহা থেকে অসুস্থ অভিযাত্রীকে উদ্ধার

তুর্কি কেভিং ফেডারেশন (টিইউএমএএফ) জানিয়েছে, গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়া মার্কিন অভিযাত্রী মার্ক ডিকিকে দক্ষিণ তুরস্কের একটি গুহা থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোরে একাধিক দেশের উদ্ধারকর্মীদের সহায়তায় তাকে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনা হয়। খবর আনাদোলু।

৪০ বছর বয়সী ডিকিকে প্রথমে চিকিৎসা তাঁবুতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে দক্ষিণ তুরস্কের মেরসিন শহরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ উদ্ধার অভিযানে রাষ্ট্রীয় দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা এএফএডির নেতৃত্বে আটটি দেশের প্রায় ২০০ কর্মী কাজ করে।

মেরসিন প্রদেশের মরকা সিঙ্কহোলে আট দিন আগে অসুস্থ হয়ে পড়েন মার্ক ডিকি। ওই স্থানটি গুহার প্রবেশদ্বার থেকে হাজার হাজার ফুট নিচে।

তিনি ১৪ জনের একটি দলের সঙ্গে ভ্রমণ করছিলেন। ডিকি জানান, আশঙ্কা করেছিলেন যে আর বাঁচবেন না। উদ্ধারের পর জীবন বাঁচানোর জন্য তুর্কি সরকার ও আন্তর্জাতিক কেভিং সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন।

তুরস্কের তৃতীয় গভীরতম গুহাটির তিন হাজার ২৮০ ফুট মাটির নিচে আটকা পড়েছিলেন মার্ক ডিকি। হঠাৎ অন্ত্রে রক্তপাত শুরু হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর নিজে থেকে ওপরে উঠে আসতে পারছিলেন না তিনি। তখন চিকিৎসক ও প্যারামেডিকদের দল চিকিৎসা সহায়তা প্রদানের জন্য ঘটনাস্থলে ছুটে যায়।

আনাতোলিয়ান স্পিলিওলজি গ্রুপ অ্যাসোসিয়েশনের সঙ্গে চার হাজার ১৮৬ ফুট গভীর মরকা গুহায় নামের মার্ক ডিকি। নতুন রাস্তা অনুসন্ধান ও মানচিত্র তৈরির অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com