রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ডাটা সেন্টার স্থাপন করবে সৌদি

গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ১০০ মিলিয়ন ডলার ব্যয়ে ডাটা সেন্টার স্থাপন করবে সৌদি আরবের খ্যাতনামা ডাটা সেন্টার প্রস্তুত ও বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ডাটাভোল্ট’।

প্রতিষ্ঠানটির চিফ স্ট্যাট্রেজি অফিসার আয়াদ আল আমরি মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) গুলশান রেনেসাস হোটেলে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে দ্বি-পাক্ষিক বৈঠককালে এ ঘোষণা দেন।

হাইটেক পার্ক কর্তৃপক্ষ প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটিকে হাইটেক সিটিতে ৩ একর জমি বরাদ্দ দেয়ার আশ্বাস দেন। প্রতিষ্ঠানটি সে জমিতেই অত্যাধুনিক ডাটা সেন্টার স্থাপন করবে বলেও জানায়।

বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী হাইটেক পার্কে বিনিয়োগে সরকারের নানা প্রণোদনা এবং ভবিষ্যত বাজার সম্ভাবনার কথা তুলে ধরেন।
একইসঙ্গে ডাটাভোল্টকে তাদের আগ্রহ প্রকাশে ধন্যবাদ জানিয়ে তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পলক। বৈঠকে বাংলাদেশের আইসিটিসহ অন্যান্য খাতে বিনিয়োগের সম্ভাব্যতা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফর উল্লাহসহ ডাটাভোল্ট এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com