সোমবার, ২২ Jun ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডিএনসিসি’র ৭০০ পরিচ্ছন্নতাকর্মীর হেপাটাইটিস-বি পরীক্ষা সম্পন্ন

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সেভ দ্যা চিলড্রেন এ পরীক্ষা সম্পন্ন করে। এসময় হেপাটাইটিস-বি সংক্রমণ পরীক্ষার ফলাফল অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় তুলে ধরা হয় এ কার্যক্রমের মাধ্যমে ২.০৯ শতাংশ পরিচ্ছন্নতাকর্মীর হেপাটাইটিস-বি ইনফেকশন শনাক্ত করা সম্ভব হয়েছে। এছাড়া এ কার্যক্রমের মাধ্যমে সেবকদের কর্মক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা অবলম্বনে উৎসাহিত করার জন্য বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। এর মাঝে উল্লেখযোগ্য কার্যক্রম সমূহ হল- যথাযথ কাউন্সেলিং এর মাধ্যমে কর্মীদের আচরণগত পরিবর্তন আনা, লিফলেট, পোস্টার, স্টিকার বিতরণ ও তাঁদের ঝুঁকিপূর্ণ পেশাগত কার্যাবলীর ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে প্রতিরোধ মূলক ব্যবস্থাকে জোরদারকরণে রাবার গ্লাভস প্রদান করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিযুক্ত সেভ দ্যা চিলড্রেনের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সাদিয়া ফাতেমা কবীর জানান, ‘সমগ্র উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমে সেভ দা চিলড্রেনের পক্ষ থেকে ৬ জন ভলেন্টিয়ার নিয়োগ করা হয়, যারা কর্মীদের হেপাটাইটিস বি সংক্রমণ পরীক্ষার পাশাপাশি এ রোগ প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রেরণ করেন।’

সভায় সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. এ.কে.এম শফিকুর রহমান। অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসি’র উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার এবং ডিএনসিসি’র সকল সহকারী স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com