শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

দক্ষিণ সিটির ১৪ ও ৫৬ নম্বর ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা

ওয়ার্ড প্রতি সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী প্রাপ্তির মানদণ্ডে দক্ষিণ সিটির ১৪ ও ৫৬ নম্বর ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত তালিকা, নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বরসহ বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত ডেঙ্গু রোগীর তথ্যাদি যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে এসব ওয়ার্ডে এ মাসের ২ হতে ৮ তারিখে ১১ জন করে ডেঙ্গু রোগী পাওয়া গেছে।

রেড জোনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়িয়ে জনগণকে সচেতন করতে আগামীকাল সকাল সাড়ে ১০টায় ১৪ নম্বর ওয়ার্ড এবং সকাল ১১টায় ৫৬ নম্বর ওয়ার্ডে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অংশ নেবেন।

এ উপলক্ষে আগামীকাল দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও এডিস মশার প্রজননস্থল নির্মূলে ওয়ার্ড দুটিতে ব্যাপক কার্যক্রম পরিচালিত হবে। কার্যক্রমে ওয়ার্ড দুটিতে সাড়ে ৯ শ পরিচ্ছন্নতাকর্মী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে। এ ছাড়াও প্রতিটি ওয়ার্ডে সকালে ১৩ জন ও বিকালে ১৩ জন করে মশককর্মী লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রমে অংশ নেবে।

এর আগে, গত মাসে দক্ষিণ সিটির ৫, ২২, ৫৩ ও ৬০ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছিল। ২৬ অগাস্ট ঢাদসিক মেয়র সেসব ওয়ার্ডে জনসম্পৃক্ততা কার্যক্রমে অংশ নিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com