সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এমডি পদে ডিএসইতে যোগ দিলেন ড. এটিএম তারিকুজ্জামান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন ড. এটিএম তারিকুজ্জামান। আজ রোববার (১৭ সেপ্টেম্বর) তিনি এ পদে যোগ দেন। গত ৮ আগস্ট তার নিয়োগ অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পুঁজিবাজারে ২৫ বছরেরও বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে ড. এটিএম তারিকুজ্জামানের।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে এমকম ও সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটি (ইউকে ক্যাম্পাস) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এরপর ১৯৯৭ সালে বিএসইসিতে উপ-পরিচালক হিসেবে যোগ দেন।

ড. তারিকুজ্জামান বিএসইসিতে চাকরিকালে ২০০৭-২০০৯ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ডেকিন ইউনিভার্সিটি থেকে মাস্টার অব ফিনান্সিয়াল প্লানিং (এমএফপি) ও মাস্টার্স অব প্রফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএ) অধ্যয়নের জন্য এইউএস এইড স্কলারশিপ লাভ করেন। পরবর্তী সময়ে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্সে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

দেশ-বিদেশে শিক্ষকতা পেশায় ব্যাপক অভিজ্ঞতা রয়েছে ড. এটিএম তারিকুজ্জামানের। প্রফেশনাল মেম্বারশিপ হিসেবে তিনি সিপিএ (অস্ট্রেলিয়া), দ্য ইনস্টিটিউট অব ডিরেক্টরস (আইওডি) ও নিউজিল্যান্ড ইনকরপোরেশন থেকে দ্য ইনস্টিটিউট অব ফাইন্যান্স প্রফেশনালস নিউজিল্যান্ড আইএনসি ডিগ্রি অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com