রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নিজস্ব চিপ ব্যবহারের পরামর্শ হুয়াওয়ে চেয়ারম্যানের

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর প্রযুক্তিগত উৎকর্ষের দিক থেকে হুয়াওয়ে পিছিয়ে গেছে। বিশ্ববাজার থেকে স্মার্টফোন ব্যবসাও গুটিয়ে নিয়েছে চীনের এ কোম্পানি। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও উপাদান ব্যবহার করতে না পারায় প্রতিযোগীদের তুলনায় হুয়াওয়ে চিপ, সার্ভার ও কম্পিউটারের কার্যক্ষমতা অনেকটাই কমে গেছে। এ সমস্যা সমাধানে নিজস্ব প্রযুক্তিতে উৎপাদিত চিপ ও পণ্য ব্যবহারের পরামর্শ দিয়েছে হুয়াওয়ের ভাইস ও রোটেটিং চেয়ারম্যান জু ঝিজুন।

গিজমোচায়নায় প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ওয়ার্ল্ড কম্পিউটিং কনফারেন্স ২০২৩-এ জু হুয়াওয়ের পিছিয়ে পড়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, হুয়াওয়ে যদি নিজস্ব চিপ ব্যবহার না করে তাহলে প্রতিযোগীদের সঙ্গে দূরত্ব আরো বাড়বে। অন্যদিকে চীনের এ প্রযুক্তি জায়ান্টটি যদি নিজস্ব চিপের ব্যবহার বাড়ায় তাহলে, কোম্পানির প্রযুক্তিগত সক্ষমতা ও পণ্যের বিষয়ে আরো মানুষ জানতে পারবে। এর মাধ্যমে বিদেশী কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com