রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পরিধি প্রতিনিয়ত বাড়ছে। বিভিন্ন খাতে এর ব্যবহারও শুরু হয়েছে। গেমিং খাতকে এআইয়ের চূড়ান্ত বিকাশের মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন প্রযুক্তিবিশারদরাও। শিগগিরই শুরু হবে টোকিও গেম শো ২০২৩। এখানেও সবার নজর থাকবে ভিডিও গেমসের দিকেই। তবে এ আয়োজনের আগে ভিন্ন সুরে কথা বলছে জাপানের বেশকিছু শীর্ষ গেম নির্মাতা। তাদের ভাষ্য গেমের উন্নয়নে জেনারেটিভ এআই, ভার্চুয়াল বা অগমেন্টেড রিয়ালিটি হেডসেট এখনো সেভাবে তৈরি হয়ে ওঠেনি।
সিএনবিসিতে প্রকাশিত খবরে বলা হয়, জাপানের কোএই টেকমোর মতো গেম ডেভেলপাররা দীর্ঘদিন থেকে পুরনো অ্যালগরিদমিক এআই ব্যবহার করে আসছে। এক সাক্ষাৎকারে কোএই টেকমো গেমসের চিফ অপারেটিং অফিসার ও প্রেসিডেন্ট হিসাশি কোইনুমা জানান, গেমের উন্নয়নে জেনারেটিভ এআই ব্যবহার এখনো কঠিন।