রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্যক্তিগত থেকে প্রাতিষ্ঠানিক—সব ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা গ্রহণ করতে হয়। খুলতে হয় বিভিন্ন অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্টের সুরক্ষায় থাকে পাসওয়ার্ড। তথ্যপ্রযুক্তির উৎকর্ষের যুগে পাসওয়ার্ড শক্তিশালী না হলে হ্যাকারদের হামলার আশঙ্কা থাকে। অন্যদিকে মনে রাখার ঝামেলা এড়াতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে পাসওয়ার্ড ম্যানেজারের ব্যবহার বাড়ছে।
পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারের আগে পাসওয়ার্ড কতটুকু শক্তিশালী সেটি দেখতে হবে। কেননা এটি ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে সুরক্ষিত রাখে। তাই পাসওয়ার্ড তৈরির সময় থাকতে হবে সতর্ক। সাধারণত যেসব পাসওয়ার্ড ছোট ও সহজে মনে রাখার জন্য তৈরি করা হয় সেগুলো নিরাপত্তার জন্য ক্ষতিকর। তাই শক্তিশালী পাসওয়ার্ড তৈরির বিষয়ে জানতে হবে।