মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ভারতের টেলিকম খাতে ব্যবহারকারী বেড়েছে

প্রযুক্তি খাতের বিভিন্ন কোম্পানির জন্য ভারত এখন অন্যতম ব্যবসায়িক কেন্দ্র। অধিক জনসংখ্যা ও প্রযুক্তির প্রতি আগ্রহ থাকায় দেশটিতে বিভিন্ন কোম্পানি কারখানা স্থাপন করেছে। সম্প্রতি দেশটির টেলিকম খাতে ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই)। তথ্যানুযায়ী জুনের শেষে দেশটিতে ব্যবহারকারী বেড়ে ১১৭ কোটি ৩৯ লাখ ছাড়িয়েছে। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।

নেটওয়ার্ক সেবাদাতা কোম্পানিগুলোর কারণে মূলত দেশটির টেলিকম খাতে ব্যবহারকারী বেড়েছে। বিশেষ করে রিলায়েন্স জিওর নেটওয়ার্কে ২২ লাখ ৭০ হাজার এবং ভারতী এয়ারটেল ১৪ লাখ ব্যবহারকারী যুক্ত করেছে। মাসিক ব্যবহারকারীসংক্রান্ত এক প্রতিবেদনে ট্রাই জানায়, চলতি বছরের মে মাসে টেলিকম খাতে ভারতের ব্যবহারকারী ছিল ১১৭ কোটি ২৬ লাখ। জুনের শেষ নাগাদ তা ১১৭ কোটি ৩৯ লাখে পৌঁছেছে। মাস হিসেবে ব্যবহারকারী বৃদ্ধির হার দশমিক ১১ শতাংশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com