সোমবার, ২২ Jun ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভিসানীতি নিয়ে পুলিশে ইমেজ সংকট হবে না : আইজিপি

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জাতীয় নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এটা আমরা যথাসময়ে করব। কৌশলগত কারণে এটা বলতে চাইছি না।

সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে আহত ভ‚বন চন্দ্র শীল সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সামানে নির্বাচন, এমন পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ভ‚মিকা কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো ঘটনা সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের কোনো সদস্য জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হয় না। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচন সামনে এগিয়ে আসছে। শীর্ষ সন্ত্রাসীদের সংঘাতের জায়গা বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে আইজিপি মামুন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। যেকোনো ঘটনা যখনই সংঘটিত হয় তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আগেও নেওয়া হয়েছে এখনও হচ্ছে। সন্ত্রাসী যে-ই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরেক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নির্বাচন আসছে, নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশন করে থাকে। নির্বাচনের সময় নির্বাচন কমিশন যে দায়িত্ব আমাদের দেবে সেই দায়িত্ব পুলিশ যথাযথভাবে পালন করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com