বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রধান সড়কের ওপর অটো গাড়ির ট্যান্ড, যানজটে বাড়ছে দুর্ভোগ

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের প্রধান সড়কের প্রেসক্লাব ও কালিবাড়ি এলাকার চার রাস্তার মোড় দখল করে গড়ে উঠেছে অ-ঘোষিত অটোর ¯ট্যান্ড। এ সড়কের মোড়ে প্রতিদিনই অর্ধশত ব্যাটারি চালিত অটো গাড়ি পার্ক করে রাখা হয়। যে কোনো ব্যক্তির শহরের বাজারে ঢুকতে ও বের হতে যানজটের মধ্যে পড়তে হয়। শুধু তাই নই গুরুত্বপূর্ণ এ মোড়ের মধ্যে অটো ¯ট্যান্ড গড়ে ওঠায় পথচারীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। যানজটে দিন দিন বাড়ছে দুর্ভোগ।

দুর্গাপুর পৌরসভার প্রধান সড়কের প্রেসক্লাব মোড় এলাকা হয়েই উপজেলা প্রশাসন,পৌরসভা,আদালত,হাসপাতাল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,থানা,বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতে হয় হাজার হাজার মানুষকে। কিন্তু যানজটের কারণে এ সড়কে এখন দুর্ভোগ যেন নিত্যসঙ্গী।

পথচারীদের অভিযোগ,যানজট নিরসনে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না। ফলে এখান দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ পথচারীদের। এদিকে অটো গাড়ির চালকরা বলছেন,শহরের কোথাও তাঁদের জন্য নির্ধারিত ¯ট্যান্ড না থাকায় এ যানজট সৃষ্টি হচ্ছে। ¯ট্যান্ড পেলেই যানজট কমে যাবে।

হাসান মিয়া,নোমান হোসেন,সোহেল মিয়া আরও পথচারীরা বলেন,মোড় দখল করে দুইপাশে দাঁড়িয়ে থাকে ব্যাটারি চালিত অটো গাড়ির সারি। মাঝখান দিয়ে অন্য একটি গাড়ি ঠিকমতো যেতে পারে না। যার কারণে যানজট লেগে থাকে। রাস্তার চার মুখের মোড়ে দুইপাশে অটো দাঁড়িয়ে থাকায় সাধারণ মানুষের চলাচলের জায়গা খুবই কম। ফলে প্রায় সারাদিনই যানজট লেগেই থাকছে। সড়কের মধ্যে এভাবে ¯ট্যান্ড গড়ে ওঠায় পথচারীদের পায়ে হাঁটাও কষ্টকর হয়ে উঠেছে।

তারা আরও বলেন,চলাচলে ভোগান্তির তো আর শেষ নাই তাছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন জরুরি নিয়ে ময়মনসিংহে যেতে এ মোড়গুলোতে যানজটে পড়তে হয়। তাই যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবী জানাচ্ছি।

একাধিক দোকান মালিকরা জানান,দোকানের সামনে এমনভাবে প্রাচীর করে অটোরিকশা দাঁড়িয়ে থাকে,কোনো কাস্টমার আসতে পারে না।যানবাহনগুলো একটু সরাতে বললেও চালকেরা ঝগড়া শুরু করেন।

এ ব্যাপারে দুর্গাপুর পৌরসভার মেয়র মাও. আব্দুস ছালাম বলেন,বিষয়টি নিয়ে আলোচনা করছি। যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন,যানজটমুক্ত রাখতে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com