মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সিটি আইটি মেগা ফেয়ার-২০২৩ শুরু হচ্ছে ২ অক্টোবর

রাজধানীতে ৬ দিনব্যাপী সিটি আইটি মেগা ফেয়ার-২০২৩ শুরু হতে যাচ্ছে। আগামী ২ অক্টোবর থেকে রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে দেশের বৃহত্তম এই প্রযুক্তি মেলা চলবে। মেলায় থাকবে সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর ও সিসি ক্যামেরাসহ নিত্য নতুন অনুমোদিত প্রযুক্তিপণ্যে।

মেলা উপলক্ষে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) আইডিবি ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট এএল মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী), সিটি আইটি মেগা ফেয়ার ২০২৩ এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া এবং সেক্রেটারি জেনারেল মাহবুবুর রহমান।

বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট এএল মজহার ইমাম চৌধুরী জানান, এবারের মেলায় কেনাকাটায় ছাড়ের পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীদের জন্য গেমিং কম্পিটিশন, পিসি ব্যাটেল শো, ল্যাপটপ ব্যাটেল শো ও ফেইসবুক রিল কম্পিটিশন আয়োজন করা হবে। সেই সঙ্গে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। মেলা চলবে ৭ই অক্টোবর পর্যন্ত।

সিটি আইটি মেগা ফেয়ার এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া জানান, ‘মেট্রোরেল চালুর কারণে এবারের মেলায় ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা অনেক বাড়বে বলে আশা করছি। এবারের সিটি আইটি মেগা ফেয়ারে স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলন থাকবে। মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলন ছাড়াও পার্টিসিপেন্ট স্টল থাকবে। মেলার পৃষ্ঠপোষক হিসেবে আছে আসুস, দাহুয়া, ইপসন, এইচপি, হিকভিশন, ইনফিনিক্স, লেনোভো ও এমএসআই এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড।পার্টিসিপেন্ট হিসেবে থাকছে- ক্যানন, ব্রাদার, পেন্টাম।’

মেলায় থাকবে ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে আকর্ষণীয় উপহার, সব দর্শনার্থীদের জন্য মেগা ডিসকাউন্ট, নিশ্চিত উপহার, ক্যাশব্যাক, স্ক্র্যাচ এন্ড উইন, টেক সেলিব্রেটি আড্ডা, অনুমোদিত পণ্যে নিশ্চিত ওয়ারেন্টিসহ সর্বোপরি সঠিক পণ্যের নিশ্চয়তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com