সোমবার, ২২ Jun ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পর্যটন শহর রাঙ্গামাটিকে পরিচ্ছন্ন রাখা কর্মসূচির উদ্বোধন

পর্যটন শহর রাঙ্গামাটিকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ওয়ার্ড পর্যায়ের এলাকা ভিত্তিক জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় পৌরসভাধীন ৭ নং ওয়ার্ডের কাঠালতলী পাড়ায় এই কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: জামাল উদ্দিন, কাঠালতলী সমাজ উন্নয়ন কমিটির উপদেষ্টা ডা: আশুতোষ বড়ুয়া, সভাপতি মো. হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক মীর জসিম উদ্দীন, যুগ্ম-সম্পাদক মনসুর আহম্মেদ, শাহেদা আকতার, সদস্য ফাতেমা জান্নাত মুমু, মঈনুদ্দিন বাপ্পী, তারেক আহম্মেদ প্রমুখ।
এ সময়  মেয়র বলেন, পর্যটন শহর রাঙ্গামাটিকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে শহরের মূলসড়ক ছাড়াও প্রতিটি ওয়ার্ডের এলাকায় পৌরসভার পক্ষ থেকে ছোট-বড় তিন ধরনের ডাস্টবিন বিতরণ করা হচ্ছে। এতে শহর অনেক পরিচ্ছন্ন থাকবে বলে আশা করছেন পৌর মেয়র।
কর্মসূচির উদ্বোধন শেষে এলাকার প্রতিটি ঘরে-ঘরে সচেতনতামূলক লিফলেট ও ডাস্টবিন বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com