সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫২

পাকিস্তানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত মিছিলে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ সদস্যসহ অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। খবর দ্য ডনের।

প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বালুচিস্তানের মাসতাং বিভাগে জুম্মার নামাজ শেষে মিছিলের জন্য জড়ো হন মানুষ। তখনই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

এর আগে ৩৪ জন নিহত ও ১৩০ আহত হওয়ার খবর দিয়েছিল পাকিস্তানভিত্তিক এই সংবাদমাধ্যমটি।

বোমা হামলায় হতাহতের বিষয়টি ডনকে নিশ্চিত করেছেন নওয়াব ঘোস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী ডাক্তার সাঈদ মিরওয়ানি। তিনি আরও জানান, নিহত ২৮ জনের মরদেহ বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালে আনা হয়েছে। বাকি ৬ মরদেহ নেওয়া হয়েছে মাসতাং জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।

অপরদিকে পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিটি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি। তিনি আরও জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com