সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার ৭০০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ম্যাজিস্ট্রি। গতকাল সকালে বন্দরের হাড়বাড়িয়া এলাকায় নোঙর করে জাহাজটি। ৯ সেপ্টেম্বর ৫১ হাজার টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। পরে এর মধ্যে ১৯ হাজার ৩০০ টন কয়লা চট্টগ্রাম বন্দরে খালাস করে লাইটার জাহাজে করে রামপালে আনা হয়।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, ‘বন্দরের পশুর নদীর হাড়বাড়িয়া এলাকায় নোঙর করা জাহাজটি থেকে কয়লা খালাস করে লাইটার জাহাজে করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানো হবে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক মো. আনোয়ার উল আজিম বলেন, ‘রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা কয়লা রোববার মোংলা বন্দরে পৌঁছেছে। এখন সেখান থেকে কয়লা খালাস ও পরিবহন করে বিদ্যুৎ কেন্দ্রে আনা হচ্ছে। এর আগে গত ৫ আগস্ট চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া ১৮ হাজার টন কয়লার পুরোটাই এ বিদ্যুৎ কেন্দ্রে এসে পৌঁছেছে। তবে সম্পূর্ণ কয়লা কেন্দ্রে এসে পৌঁছানোর দু-একদিনের মধ্যেই ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।’

এর আগে গত ২৩ সেপ্টেম্বর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা ৩১ হাজার ৩০০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল বাণিজ্যিক জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস। তার আগে ১০ সেপ্টেম্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৫৩ হাজার ৬৩০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে এমভি জুয়েল অব শোয়ার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com